Dhaka ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ জব্দ, আটক ১ প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান পিরোজপুরে জেলা পর্যায়ের পরামর্শ সভা রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ কাউখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ইউএনও’র সুপারি গাছের চারা রোপণ এনপিপির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন সেপ্টেম্বরে উদ্বোধন জুলাই শহীদ ও গুরুতর আহতদের আবাসন প্রকল্প,তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না— প্রতিমন্ত্রী ফেসবুক পোস্ট ঘিরে বানারীপাড়ায় বিতর্ক: ফোরকানের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধীজনের মতবিনিময় সভা, শেষে বৃক্ষরোপণ

চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি ;

অদ্য ০৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩০ ঘটিকায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়ের সভাপতিত্বে সড়ক পথে অবৈধ চাঁদাবাজি প্রতিরোধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মহোদয় সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং চাঁদাবাজিমুক্ত নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি স্পষ্টভাবে বলেন, সড়ক পথে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি, হয়রানি কিংবা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি আরো বলেন, রোগীবাহী অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা মানবিক ও নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অ্যাম্বুলেন্সের গতিরোধ, চাঁদাবাজি কিংবা যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

এ সময় উপস্থিত পরিবহন বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ সড়ক পথে চাঁদাবাজি প্রতিরোধে জেলা পুলিশের চলমান উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

Update Time : ০৫:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬