Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

সাপাহারে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন, উপকৃত হবেন হাজারো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার সর্বমোট ২,৯৮৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হবে। বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি উপকরণ পেয়ে চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাপলা খাতুন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় ২,০০০ জন কৃষককে রোপা আমন, ৪০০ জনকে বৃক্ষরোপণ, ২২০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ, ৩২০ জনকে শাকসবজি, ২০ জনকে হাইব্রিড মরিচ এবং ২০ জনকে লেবুর চারা প্রদান করা হবে। এছাড়া ৬ জন কৃষককে পেঁয়াজ সংরক্ষণের আধুনিক এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে। সব মিলিয়ে উপজেলার ২,৯৮৬ জন কৃষক এ কর্মসূচির আওতায় উপকৃত হবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের লাভজনক উৎপাদনে উৎসাহিত করতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

সাপাহারে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন, উপকৃত হবেন হাজারো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

Update Time : ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬