Dhaka ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

সাপাহারে পূবালী ব্যাংকের বাংলা কিউআর প্রচারণা, ক্যাশলেস লেনদেনে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১২টায় উপজেলা সদরের নিউ মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার আয়োজনে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার ব্যবস্থাপক মো. মেহেদী হাসান। তিনি বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ডিজিটাল লেনদেন এখন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়েছে। এই সেবা গ্রহণ করলে ব্যবসায়ীদের নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং আধুনিক ব্যাংকিং সুবিধার মাধ্যমে দ্রুত ও নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি আরও জানান, চলতি আম মৌসুমকে কেন্দ্র করে সাপাহার শাখায় পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ফলে আম ব্যবসায়ীসহ অন্যান্য গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী সহজেই অর্থ উত্তোলন করতে পারছেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাপাহার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত, সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ, মতিউর রহমান, মজিবুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, প্রতি বছর আম মৌসুমে বিপুল পরিমাণ নগদ অর্থ উত্তোলনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হলেও এবার পূবালী ব্যাংকের পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহের কারণে তারা স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারছেন এবং প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ পাচ্ছেন।

সভার বক্তারা ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ক্যাশলেস লেনদেনের বিস্তার ঘটলে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতি আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশের ব্যবসায়ীরা স্মার্ট ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত হতে পারবেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

সাপাহারে পূবালী ব্যাংকের বাংলা কিউআর প্রচারণা, ক্যাশলেস লেনদেনে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ

Update Time : ০৩:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬