Dhaka ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সপ্তা না পেরুতেই আবারো মঠবাড়িয়ায় জোড়া খুন ঈদ উপলক্ষে প্রান্তিক যুব সংঘের মেহেদি উৎসব কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়ার অবদান অসামান্য’— নেছারাবাদে প্রতিমন্ত্রী সোহেল মনজুর নেছারাবাদের পশ্চিম পাড়ে পৃথক ‘স্বরূপকাঠী উপজেলা’ বাস্তবায়নের দাবি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে এনপিপি চেয়ারম্যান ও মহাসচিবের শুভেচ্ছা নেছারাবাদে ঝড়ে গাছের চাপায় গৃহবধূর মৃত্যু ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো: বশির উদ্দিন জামায়াতের সহ- সেক্রেটারি নেছারাবাদে নুরুল ইসলাম মনজুরের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জে ‘পুলিশের পোশাকে’ এএসআই ছিনতাইয়ের শিকার, অস্ত্র লুট

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৩৭৮ Time View

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকারীর তার সরকারি পিস্তলটিও লুট করে নিয়ে যায়।
সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ছয়টার দিকে বঙ্গবন্ধু সড়কের সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল।
“পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিল।”
স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকার এ অংশটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবন, সরকারি দুʼটি হাসপাতাল থাকলেও এটি ছিনতাই প্রবণ একটি এলাকা। প্রায়ই পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, “ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সপ্তা না পেরুতেই আবারো মঠবাড়িয়ায় জোড়া খুন

নারায়ণগঞ্জে ‘পুলিশের পোশাকে’ এএসআই ছিনতাইয়ের শিকার, অস্ত্র লুট

Update Time : ০২:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬