Dhaka ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, ২৪ ঘণ্টার ব্যবধানে ফের পরিবর্তন; বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা কাউখালীতে উপজেলা পরিষদের পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর তালার নগরঘাটায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ১০০ বোতল উইনকেরেক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতক্ষীরায় মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা

নারায়ণগঞ্জে ‘পুলিশের পোশাকে’ এএসআই ছিনতাইয়ের শিকার, অস্ত্র লুট

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৬৭ Time View

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকারীর তার সরকারি পিস্তলটিও লুট করে নিয়ে যায়।
সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ছয়টার দিকে বঙ্গবন্ধু সড়কের সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল।
“পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিল।”
স্থানীয়রা জানান, নিতাইগঞ্জ এলাকার এ অংশটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবন, সরকারি দুʼটি হাসপাতাল থাকলেও এটি ছিনতাই প্রবণ একটি এলাকা। প্রায়ই পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, “ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী

নারায়ণগঞ্জে ‘পুলিশের পোশাকে’ এএসআই ছিনতাইয়ের শিকার, অস্ত্র লুট

Update Time : ০২:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬