Dhaka ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কু”পিয়ে জখম, ঢাকায় প্রেরণ ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন। রামপালে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন সাতক্ষীরা মৎস্য ঘেরের আইলে সবজি চাষে সাফল্য পাচ্ছেন তালার কৃষকেরা আট বছর পর প্রিন্সিপাল পদ ফিরে পেলেন অধ্যক্ষ আসাদুজ্জামান  কাউখালীতে কলেজ অধ্যক্ষ ও যুবলীগ সভাপতি অলক কর্মকার গ্রেফতার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ সচেতন মহলের কাউখালীতে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডা-কোচিং বন্ধে কঠোর নির্দেশনা কাউখালীতে শিক্ষকপুত্র রুদ্র নীল কর নিলয়ের জিপিএ-৫ অর্জন ৫১ বছরে দৈনিক করতোয়া: সাপাহারে বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা

সাতক্ষীরা মৎস্য ঘেরের আইলে সবজি চাষে সাফল্য পাচ্ছেন তালার কৃষকেরা

সাতক্ষীরা প্রতিনিধি ;

মৎস্য ঘেরের আইলে সবজি আর নিচের পানিতে মাছ—সমন্বিত এই চাষ পদ্ধতিতে নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার কৃষকেরা। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দুপাশে ঘেরের আইলে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন শত শত পরিবার।

তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, নগরঘাটা, সরুলিয়া, খলিষখালীসহ আশপাশের ইউনিয়নগুলোতে ব্যাপকভাবে এ পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। ঘেরের আইলে উৎপাদিত এসব সবজি সম্পূর্ণ ভেজালমুক্ত ও বিষমুক্ত।

সরেজমিনে দেখা গেছে, নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি, নগরঘাটা ও শাকদাহ বিলে শত শত হেক্টর ঘেরের আইলে মাচায় ঝুলছে লাউ, মিষ্টি কুমড়া, করলা, খিরাই, বেগুন, পুঁইশাক, বরবটি, ঝিঙে ও লালশাক। কোনো কোনো ঘেরের বেড়িবাঁধে তরমুজ চাষেও সফলতা এসেছে।

পাটকেলঘাটার কৃষক শহিদুল ইসলাম জানান, ৩ বিঘা ঘেরে বাঁশ ও নেট দিয়ে মাচা তৈরিতে তাঁর খরচ হয়েছিল প্রায় ৬ হাজার টাকা। ইতোমধ্যে উৎপাদিত সবজি বিক্রি করে তাঁর আয় ৫০ হাজার টাকা ছাড়িয়েছে। পানি শুকিয়ে গেলে এই জমিতেই ধানের চাষ করবেন তিনি। আরেক কৃষক আব্দুর রহিম সরদার জানান, মাচা দুই-তিন বছর পর পর তৈরি করতে হয় বলে উৎপাদনের খরচ অনেক কমে যায়।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, সমন্বিত এ পদ্ধতিতে মাছ ও সবজি চাষে চাষিদের সার্বিক কারিগরি সহায়তা ও পরামর্শ দিচ্ছেন মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পূর্ব শত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কু”পিয়ে জখম, ঢাকায় প্রেরণ

সাতক্ষীরা মৎস্য ঘেরের আইলে সবজি চাষে সাফল্য পাচ্ছেন তালার কৃষকেরা

Update Time : ০৪:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬