Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা নেছারাবাদে অস্বাস্থ্যকর আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা পাটকেলঘাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কলারোয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত, স্বামী গুরুতর আহত ভূরুঙ্গামারীতে জমি ও ঘর দখল নিয়ে দুই ভাইয়ের বিরোধ, হামলায় আহতের অভিযোগ

সাতক্ষীরা টিটিসি অধ্যক্ষের সঙ্গে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৯ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন জেলা যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় গণঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. তবিবুর রহমানের নেতৃত্বে যুব অধিকার পরিষদের নেতারা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি মো. আজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আজমির হোসেন পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল শাহজী, অর্থ সম্পাদক মো. মাসুদ রানা এবং দপ্তর সম্পাদক সেলিম রেজা।

মতবিনিময় সভায় জেলার কারিগরি শিক্ষার উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং তরুণদের আত্মকর্মসংস্থানের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ অধ্যক্ষ অপু হালদারকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় যুব অধিকার পরিষদের জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বক্তারা দক্ষ মানবসম্পদ গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে এ খাতে সরকারের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন

সাতক্ষীরা টিটিসি অধ্যক্ষের সঙ্গে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬