Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরূপকাঠি পাইলট মডেল স্কুলে আইসিটি অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত নেছারাবাদে ১৫ আগস্ট ঘিরে মশাল মিছিলের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা সাতক্ষীরা শহরে প্রতি ৪ জনে একজন জলবায়ু উদ্বাস্তু, সুরক্ষায় ৮ দফা দাবি আশাশুনির দুই ভূমি অফিস পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ভারতীয় কাঁচামরিচে সয়লাব ভোমরা বন্দর, কমেছে দাম কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান সন্তোষজনক নয় এসএসসি-দাখিল-ভোকেশনালের ফল, ভালো ফলের লক্ষ্যে কাউখালীতে পর্যালোচনা সভা কাউখালীতে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা, ছুরিকাঘাতে কনস্টেবল গুরুতর আহত সাপাহারে গাছ লাগিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নেছারাবাদে পৈতৃক জমি দখলের অভিযোগ, চাচাতো ভাইদের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরায় সরকার বিরোধী মিছিলের প্রস্তুতিকালে ৪ যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি ;

সাতক্ষীরায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী যুবলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকার চালতেতলা থেকে সদর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন শ্যামনগর উপজেলার জাহাজঘাটা গ্রামের আকবর আলী খানের পুত্র ভুরুলিয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, পরামন্দকাঠি গ্রামের মৃত মাহতাব উদ্দিনের পুত্র মৌতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর ইসলাম, শ্রীরামপুর গ্রামের শাহাদাত হোসেনের পুত্র বিষ্ণপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক এবং কালিগঞ্জের ফরিদপুর গ্রামের আ: জলিলের পুত্র ফরহাদ নাঈম।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত বা অপতৎপরতায় লিপ্ত সংগঠনের কর্মীরা যাতে এলাকায় কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাটকেখালীর চালতেতলা এলাকা থেকে মিছিলের প্রস্তুতিকালে এই চারজনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বরূপকাঠি পাইলট মডেল স্কুলে আইসিটি অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত

সাতক্ষীরায় সরকার বিরোধী মিছিলের প্রস্তুতিকালে ৪ যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার

Update Time : ০৫:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬