Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা নেছারাবাদে অস্বাস্থ্যকর আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা পাটকেলঘাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কলারোয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত, স্বামী গুরুতর আহত ভূরুঙ্গামারীতে জমি ও ঘর দখল নিয়ে দুই ভাইয়ের বিরোধ, হামলায় আহতের অভিযোগ

সাতক্ষীরায় ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৮ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

দেশের অন্যতম মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘অধিকার’-এর সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর ও সাংবাদিক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন অধিকারকর্মী ও সাংবাদিক শাহজাহান আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও সাংবাদিক ফিরোজ হোসেন, মোহিনী পারভীন, খান নাজমুল হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম, দেলোয়ার হোসেন ও হাফিজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেনসহ ‘অধিকার টিম সাতক্ষীরা’র সদস্যরা। এ ছাড়া জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সাংবাদিক মুজাহিদুল ইসলাম বলেন, ১৯৯৪ সালের অক্টোবরে প্রতিষ্ঠার পর থেকেই ‘অধিকার’ বাংলাদেশে মানবাধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও সংগঠনটি তার নীতি ও আদর্শে অবিচল রয়েছে। মাঠপর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনুসন্ধান, তথ্যচিত্র তৈরি এবং অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি সাতক্ষীরাসহ সারা দেশে মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা ‘অধিকার’-এর ৩২ বছরের পথচলার প্রশংসা করেন। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সংগঠনটির কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখা এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ড ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে ‘অধিকার’-এর মতো স্বাধীন মানবাধিকার সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত সুধীজন ও মানবাধিকারকর্মীরা আগামী দিনেও সাতক্ষীরা জেলায় যেকোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় ‘অধিকার’-এর কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার করেন তাঁরা।

শেষে কেক কাটা ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন

সাতক্ষীরায় ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Update Time : ০৩:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬