Dhaka ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মহান মে দিবস উপলক্ষে এনপিপি চেয়ারম্যানের শুভেচ্ছা ও শ্রমিক অধিকার নিশ্চিতের আহ্বান

  • Reporter Name
  • Update Time : ১১:২৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১৫৩ Time View

সাউথ বেঙ্গল নিউজ ;

“বিশ্বের শ্রমজীবী-কর্মজীবী মেহনতি মানুষের ঐক্য, সংহতি, সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন মহান মে দিবস-২০২৬” উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু।
এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বব্যাপী আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, ত্যাগ ও অবদান অনস্বীকার্য। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা অপরিহার্য। তবে দুঃখজনকভাবে আমাদের দেশের শ্রমজীবী মানুষ এখনো তাদের অস্তিত্ব রক্ষার আন্দোলনে লিপ্ত। শ্রমিক-কর্মচারীরা অনেক ক্ষেত্রে তাদের শ্রমের ন্যায্য মজুরি ও ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নারী-পুরুষ নির্বিশেষে সমকাজে সমমজুরি নিশ্চিত করাও এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি আরও বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা, শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে আদর্শভিত্তিক সৎ নেতৃত্ব ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি মালিকদের শ্রমিকদের প্রতি আস্থা রাখার মাধ্যমে শিল্পের বিকাশ এবং শ্রমিকদের সার্বিক উন্নয়ন সম্ভব।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শ্রমজীবী মানুষের অধিকার, স্বার্থ ও কল্যাণের সঙ্গে মহান মে দিবসের অন্তর্নিহিত তাৎপর্য গভীরভাবে জড়িত। তাঁদের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

মহান মে দিবস উপলক্ষে এনপিপি চেয়ারম্যানের শুভেচ্ছা ও শ্রমিক অধিকার নিশ্চিতের আহ্বান

Update Time : ১১:২৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬