Dhaka ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা  তালায় দুই বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, রসিদ ছাড়াই আদায়ের দাবি রামপালে ‘নিরাপদ অনলাইন, সুরক্ষিত শৈশব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে বিএনপি নেতার কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় মলদ্বারে স্বর্ণের পেস্ট, ভারতীয় নাগরিক আটক পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ

বিশারকান্দিতে ইমামদের মাঝে ঈদ সম্মানী ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ১১:২৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ২৯০ Time View

প্রতিনিধি,বানারীপাড়া;

বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে ঈদ সম্মানী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উদ্যোগটি গ্রহণ করেন বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্য ও বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম মিঞা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমহনা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আফজাল হোসেন। তিনি বলেন, ইমামরা সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের সম্মান জানানো প্রশংসনীয় উদ্যোগ।

আয়োজক সেলিম মিঞা বলেন, ইমাম ও আলেম সমাজ মানুষের সঠিক পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঈদ উপলক্ষে তাদের প্রতি সম্মান জানাতেই এ আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশারকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গনি মিয়া, সমাজসেবক দুলাল ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে ঈদ সম্মানী প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার–এর রুহের মাগফেরাত কামনাও করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা 

বিশারকান্দিতে ইমামদের মাঝে ঈদ সম্মানী ও দোয়া মাহফিল

Update Time : ১১:২৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬