Dhaka ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

বানারীপাড়ার জনগুরুত্বপূর্ণ রাস্তা অচলাবস্থা থেকে চলাচলের উপযোগী করলেন রিয়াজ মৃধা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া পৌরসভার জনগুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এসব সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের আগেই বানারীপাড়া পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের জন্য বরাদ্দ এসেছিল। তবে তৎকালীন মেয়রের গাফিলতির কারণে সড়কগুলোর কাজ না হয়ে বরাদ্দ ফেরত চলে যায়। ফলে দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কগুলো ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে বৃষ্টির সময়ে গর্ত ও পানিতে ডুবে থাকা অংশে প্রায়ই দুর্ঘটনার শিকার হতেন পথচারীরা।

পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের বিজয়ী সারফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনা ও ব্যক্তিগত সহযোগিতায় বানারীপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়ক সংস্কারে মাঠে কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা সরকারি কোনো সহায়তা ছাড়াই নিজ উদ্যোগে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন।

এ বিষয়ে রিয়াজ আহমেদ মৃধা বলেন, “পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে জরুরি ভিত্তিতে যেসব রাস্তা সংস্কার প্রয়োজন, সেগুলো পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

এই উদ্যোগে উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিঞা, উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির আহমেদ সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির, যুবদল নেতা জাকির হোসেন, ইলিয়াস শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দুর্ভোগের পর সড়কগুলো সংস্কার হওয়ায় সাধারণ মানুষের চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

বানারীপাড়ার জনগুরুত্বপূর্ণ রাস্তা অচলাবস্থা থেকে চলাচলের উপযোগী করলেন রিয়াজ মৃধা

Update Time : ০৫:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬