Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেছারাবাদে বিধবা নারীকে টাকা দিয়ে অনৈতিক প্রস্তাব কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

পলাতক আসামিকে ধরতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

  • Reporter Name
  • Update Time : ০১:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এক আসামি পালিয়ে যাওয়ার পর তাকে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে সাতক্ষীরা সীমান্তে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৮টা ৩৫ মিনিটে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি পিচ্চি রাজা গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যান।

এ ঘটনার পরপরই সাতক্ষীরা সীমান্তের প্রায় ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, বিশেষ অভিযান পরিচালনা এবং গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি জানিয়েছে, পলাতক আসামি যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৩৩ বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং পলাতক আসামিকে আটক করতে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং

পলাতক আসামিকে ধরতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

Update Time : ০১:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬