Dhaka ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে জমি বিরোধ ও বাড়িতে অপরিচিতদের আনাগোনা: প্রাণনাশের শঙ্কায় থানায় জিডি বিয়ের নামে নির্মম প্রতারণা: ডিভোর্সের পরও অন্ধকারে রেখে তরুণীকে ভোগের অভিযোগ সরিষাবাড়ীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে ঘরে তুলে নির্যাতনের অভিযোগ অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃ’ত্যু ঝড়ে উপড়ে পড়া গাছ কেটে ফেলার পরও দাড়িয়ে থাকায় কৌতূহল, কেহ দিচ্ছেন মোমবাতি কেউ নিচ্ছেন শেকড় প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোবাইল ফোন না পেয়ে বি”ষ পানে স্কুলছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় রাজাপুরে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবককে ১০ হাজার টাকা জরিমানা পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছেন এনপিপি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু 

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ১৮ Time View

সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক ;

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু। একই সঙ্গে তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি কেবল পরিবহন খাতেই সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব সরাসরি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, কৃষি উৎপাদন, ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়ে। ফলে জ্বালানির মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ ইতোমধ্যে উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার প্রভাব পণ্য পরিবহনের খরচের মাধ্যমে বাজারে খাদ্যপণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে প্রতিফলিত হবে। এতে কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠবে এবং মধ্যবিত্ত শ্রেণিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের অনেক পরিবার এখনও আলোসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে কেরোসিনের ওপর নির্ভরশীল। ফলে কেরোসিনের মূল্যবৃদ্ধি গ্রামীণ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে, যা তাদের জন্য বাড়তি দুর্ভোগের কারণ হবে।

এনপিপি চেয়ারম্যান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনস্বার্থ বিবেচনায় অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।

বিবৃতির শেষাংশে তিনি দেশের আপামর জনগণের স্বার্থে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদে জমি বিরোধ ও বাড়িতে অপরিচিতদের আনাগোনা: প্রাণনাশের শঙ্কায় থানায় জিডি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছেন এনপিপি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু 

Update Time : ০৩:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬