Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেছারাবাদে বিধবা নারীকে টাকা দিয়ে অনৈতিক প্রস্তাব কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

  • Reporter Name
  • Update Time : ০১:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন’ প্রতিপাদ্যে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করা এবং সড়কে দায়িত্বশীল আচরণে সবাইকে উদ্বুদ্ধ করতে বিআরটিএ, ট্রাফিক পুলিশ, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে রোড শোর আয়োজন করা হয়।

বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী তানভীর আহমেদের দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে বাস টার্মিনালে চালক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে মাইকিংয়ের মাধ্যমে নিরাপদ গতিতে যানবাহন চালানো, মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে সতর্কতার সঙ্গে চলাচলের বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

সচেতনতামূলক মাইকিং পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ জমির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকদের নয়, পথচারী ও যাত্রীদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, মানসম্মত হেলমেট ব্যবহার এবং সড়ক পরিবহন আইন ও ট্রাফিক নির্দেশনা মেনে চলার অভ্যাস দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

রোড শো চলাকালে বাস টার্মিনালে চালক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। স্থানীয়রাও সড়ক নিরাপত্তা বিষয়ে এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং

চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

Update Time : ০১:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬