Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কারামুক্ত হলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

  • Reporter Name
  • Update Time : ০৮:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৭৬ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি ;

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
কারাগারের জেলার শিরিন আখতার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে আইভীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা দুটি পৃথক আবেদনের বিষয়ে গত ১৭ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ আদেশ দেন। পরে তার আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, আইভীর বিরুদ্ধে থাকা অন্য ১০টি মামলায় জামিন বহাল থাকায় তার মুক্তির পথে আর কোনো আইনগত বাধা ছিল না।

উল্লেখ্য, গত বছরের ৯ মে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে আরও নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৯ নভেম্বর এবং চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাকে সবগুলো মামলায় জামিন প্রদান করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাতে কারাগার থেকে মুক্ত হয়ে বের হন সাবেক এই মেয়র।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

কারামুক্ত হলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

Update Time : ০৮:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬