Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ ভূরুঙ্গামারীতে বৈধ কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ, বাতিলের দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক, দেশলাই কাঠি ও নকশি সুতায় দুর্গ বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন গো-হাট পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়া নিধনে আলোচনা সভা সাতক্ষীরা তালায় পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা উদ্ধার তালায় সমাজসেবা অধিদপ্তরের পেশাভিত্তিক উন্নয়নে সফটস্কিলস প্রশিক্ষন উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের অভিযানে মামলার ৩ আসামি গ্রেপ্তার কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ২৩ Time View

কাউখালী প্রতিনিধি ;

পিরোজপুরের কাউখালী থেকে নেছারাবাদ, বানারীপাড়া ও গরিয়ারপাড় হয়ে রাজধানী ঢাকায় যাওয়ার অন্যতম সংক্ষিপ্ত ও ব্যস্ততম সড়কে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একটি জরাজীর্ণ পরিত্যক্ত ভবন। কাউখালী বেইলি ব্রিজ সংলগ্ন সড়ক ঘেঁষে অবস্থিত এ ভবনটির কারণে নিয়মিত ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, ঘটছে ঘন ঘন দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির মালিক আব্দুল হক নামের এক ব্যক্তি। দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটির চাল ও দেয়ালের অংশ ভাঙাচোরা এবং তা সরাসরি সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে প্রসারিত হয়ে আছে। এর ফলে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ঢাকা, পিরোজপুর, খুলনা ও বরিশালগামী যাত্রী ও ভারী যানবাহনসমূহ বেইলি ব্রিজ অতিক্রম করে এই অংশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যানবাহনকে দেখতে পায় না। এতে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী বারবার ভবনটি অপসারণের জন্য মালিক আব্দুল হককে অনুরোধ জানিয়েছেন। তবে তিনি কোনো তোয়াক্কা না করে ভবনটি অপসারণ করা থেকে বিরত রয়েছেন। সরকারি উদ্যোগ কিংবা স্থানীয় প্রশাসনের তাগিদ সত্ত্বেও তা অপসারণ না হওয়ায় ভবন মালিকের “খুঁটির জোর” কোথায়—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা।

এ বিষয়ে স্থানীয় এক বাস চালক জানান, “বেইলি ব্রিজের পার হয়েই মোড় ঘেঁষে এই পুরনো ভবনটি থাকায় বিপরীত দিক থেকে গাড়ি আসলে দেখতে অসুবিধা হয়। বেশ কয়েকবার দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছি। দ্রুত এটি সরিয়ে ফেলা না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।এ ব্যাপারে ভবনের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তারা এক আত্মীয় মাধ্যমে জানা গেছে এই ভবন নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

  1. সড়কে যাতায়াতকারী হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাতায়াত নির্বিঘ্ন করতে ভবনটি অপসারণে সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাহী কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন কাউখালীবাসী।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ

কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

Update Time : ০৩:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬