Dhaka ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ ভূরুঙ্গামারীতে বৈধ কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ, বাতিলের দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক, দেশলাই কাঠি ও নকশি সুতায় দুর্গ বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন গো-হাট পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়া নিধনে আলোচনা সভা সাতক্ষীরা তালায় পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা উদ্ধার তালায় সমাজসেবা অধিদপ্তরের পেশাভিত্তিক উন্নয়নে সফটস্কিলস প্রশিক্ষন উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের অভিযানে মামলার ৩ আসামি গ্রেপ্তার কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহবিরোধী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ের বিষয়ে কিশোরীদের সচেতন করতে প্রশিক্ষণ ও প্রশিক্ষণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাউখালীর উদ্যোগে উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’ এবং ‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’—এ দুটি স্লোগান সামনে রেখে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আনোয়ার হোসেন বলেন, কিশোরীদের সুশিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে বাল্যবিবাহ বড় বাধা। বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে। আজকের কিশোরীরা সচেতন হলে আগামী দিনে অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠন সম্ভব।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া বলেন, দরিদ্র নারীদের স্বাবলম্বী করা এবং কিশোরীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইরেসপো প্রকল্পের মাধ্যমে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিশোরীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তারা ভবিষ্যতে পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া কিশোরীদের মধ্যে প্রশিক্ষণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও প্রশিক্ষণার্থী কিশোরীরা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ

কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহবিরোধী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

Update Time : ০১:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬