Dhaka ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

কাউখালীতে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৩৯ Time View

কাউখালী প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভ জন্ম ও ওফাত দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার ওপর আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা, হামদ-নাত পরিবেশন, কোরআন তেলাওয়াত, বিশেষ দোয়া এবং মিলাদ মাহফিল। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণের মধ্য দিয়েই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব। তাঁরা তরুণ প্রজন্মকে মহানবীর (সা.) আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপস্থিত মুসল্লি ও অতিথিদের মধ্যে তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

কাউখালীতে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

Update Time : ০২:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬