Dhaka ০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ ভূরুঙ্গামারীতে বৈধ কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ, বাতিলের দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক, দেশলাই কাঠি ও নকশি সুতায় দুর্গ বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন গো-হাট পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়া নিধনে আলোচনা সভা সাতক্ষীরা তালায় পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা উদ্ধার তালায় সমাজসেবা অধিদপ্তরের পেশাভিত্তিক উন্নয়নে সফটস্কিলস প্রশিক্ষন উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের অভিযানে মামলার ৩ আসামি গ্রেপ্তার কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০২:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৪০ Time View

কাউখালী প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. আলী হোসেন হাওলাদারকে সভাপতি ও মাওলানা মো. আহসান হাবিবকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের উপজেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা শাখা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সভাপতি মো. আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মো. মনিরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ. এম. জিয়াউল করিম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এইচ. এম. হাফিজ উল্লাহ।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. আলী হোসেন হাওলাদারকে সভাপতি এবং মাওলানা মো. আহসান হাবিবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া মাওলানা হাবিবুর রহমান ও আরাফাতুর রহমান শাওনকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মো. মনিরুল হাসান বলেন, দেশে ইনসাফ ও ইসলামভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতেই এ দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। নবগঠিত কমিটি কাউখালীতে দলের আদর্শ ও চলমান কার্যক্রমকে আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুনর্নির্বাচিত উপজেলা সভাপতি মো. আলী হোসেন হাওলাদার বলেন, তাকে পুনরায় যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করবেন। কাউখালীর প্রতিটি ঘরে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি জনগণের অধিকার আদায়ে সর্বোচ্চ সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।

সম্মেলনে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও নবগঠিত কমিটি ঘোষণার পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ

কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন

Update Time : ০২:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬