Dhaka ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ ভূরুঙ্গামারীতে বৈধ কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ, বাতিলের দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক, দেশলাই কাঠি ও নকশি সুতায় দুর্গ বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন গো-হাট পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়া নিধনে আলোচনা সভা সাতক্ষীরা তালায় পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা উদ্ধার তালায় সমাজসেবা অধিদপ্তরের পেশাভিত্তিক উন্নয়নে সফটস্কিলস প্রশিক্ষন উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের অভিযানে মামলার ৩ আসামি গ্রেপ্তার কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ, বাতিলের দাবি

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৬ Time View

কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে তাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিধি মোতাবেক নতুন প্যানেল চেয়ারম্যান নির্বাচনের দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের ১০ জন নির্বাচিত সদস্য।

এ বিষয়ে সম্প্রতি কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউপি সদস্যরা।

অভিযোগে বলা হয়, নির্বাচিত ইউপি সদস্যদের সমর্থন না থাকা সত্ত্বেও শামসুল আলম মিল্টন কৌশলে ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত হন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি পরিষদের কার্যক্রমে অবহেলা করছেন এবং কাজের গতি ধীর হয়ে পড়েছে বলে অভিযোগ সদস্যদের।

ইউপি সদস্যদের আরও অভিযোগ, প্যানেল চেয়ারম্যান নির্বাচিত সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ না করে এককভাবে পরিষদের বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে।

অভিযোগকারী ইউপি সদস্য কাজী সালাউদ্দিন বলেন, “অলিখিত প্যানেল চেয়ারম্যান শামসুল আলম পরিষদের উন্নয়ন ও সহায়তার বরাদ্দ সঠিকভাবে বণ্টন না করে সিংহভাগ বরাদ্দ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। আমরা চাই, নিয়ম মেনে দ্রুত নতুন প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হোক।”

ইউপি সদস্যদের মতে, প্রচলিত বিধি অনুযায়ী সরাসরি ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হলে এ ধরনের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব হবে। তাই দ্রুত বিধি মেনে নতুন প্যানেল চেয়ারম্যান নির্বাচনের দাবি জানিয়েছেন তারা।

তবে ইউপি সদস্যদের আনা অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান শামসুল আলম মিল্টন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। আমি ইউনিয়ন পরিষদের সব সদস্যের সঙ্গে আলোচনা করেই পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছি। সরকারি সব বরাদ্দও সমহারে বণ্টন করা হচ্ছে।”

এদিকে শারীরিক অসুস্থতার কারণে চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামানের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ইউনিয়ন পরিষদের কার্যক্রম যেন নিয়ম অনুযায়ী পরিচালিত হয় এবং জনগণ যাতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ

কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ, বাতিলের দাবি

Update Time : ০৫:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬