Dhaka ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেছারাবাদে বিধবা নারীকে টাকা দিয়ে অনৈতিক প্রস্তাব কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান, লিফলেট বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১১:১৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ Time View

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া বাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম পায়ে হেঁটে বাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তারের অন্যতম কারণ অপরিচ্ছন্ন পরিবেশ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি। তাই বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। তিনি সবাইকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার আহ্বান জানান।

মো. আরিফুল ইসলাম বলেন, “নিজে সচেতন হই, অন্যকেও ডেঙ্গু সম্পর্কে সচেতন করি। চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারলে ডেঙ্গুর ভয়াবহতা থেকে অনেকটাই সুরক্ষিত থাকা সম্ভব।”

প্রচারাভিযানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক জাহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রচারাভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের চৌরাস্তা মোড়ে ফুটপাত দখল করে মালামাল রাখার বিষয়টি দেখতে পেয়ে তা অপসারণের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট দোকানিদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান, লিফলেট বিতরণ

Update Time : ১১:১৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬