Dhaka ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরূপকাঠি পাইলট মডেল স্কুলে আইসিটি অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত নেছারাবাদে ১৫ আগস্ট ঘিরে মশাল মিছিলের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা সাতক্ষীরা শহরে প্রতি ৪ জনে একজন জলবায়ু উদ্বাস্তু, সুরক্ষায় ৮ দফা দাবি আশাশুনির দুই ভূমি অফিস পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ভারতীয় কাঁচামরিচে সয়লাব ভোমরা বন্দর, কমেছে দাম কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান সন্তোষজনক নয় এসএসসি-দাখিল-ভোকেশনালের ফল, ভালো ফলের লক্ষ্যে কাউখালীতে পর্যালোচনা সভা কাউখালীতে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা, ছুরিকাঘাতে কনস্টেবল গুরুতর আহত সাপাহারে গাছ লাগিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নেছারাবাদে পৈতৃক জমি দখলের অভিযোগ, চাচাতো ভাইদের বিরুদ্ধে মামলা

আশাশুনির দুই ভূমি অফিস পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার দুটি ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। বৃহস্পতিবার সকালে তিনি আশাশুনি সদর ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

পরিদর্শন কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক আশাশুনি সদর ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে অফিসের সার্বিক কার্যক্রম, বিভিন্ন নথিপত্র ও ভূমিসংক্রান্ত সেবা কার্যক্রমের খোঁজখবর নেন। পরে তিনি আশাশুনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক অফিস দুটির বিভিন্ন ডকুমেন্ট ও চলমান কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে অফিস দুটির স্বাভাবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। তিনি ভূমিসেবা নিতে আসা জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলহাজ্ব আব্দুল হাইসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বরূপকাঠি পাইলট মডেল স্কুলে আইসিটি অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত

আশাশুনির দুই ভূমি অফিস পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

Update Time : ০৫:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬