Dhaka ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় সাংগঠনিক পদ হারালেন ছাত্রদল নেতা সাতক্ষীরার তালতলায় কোহিনুর হত্যা: কারখানার মালিক গ্রেপ্তার আশাশুনিতে দীর্ঘদিনের দখল থেকে জেলা পরিষদের পুকুর উদ্ধা শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযানে জনসম্পৃক্ততার চেষ্টা কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠিত সাপাহারে আমবাগান থেকে গ্রামপুলিশের মরদেহ উদ্ধার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে শাহিন আহম্মেদ এর অংশ গ্রহন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

বাকেরগঞ্জে ঔষধ চুরির অভিযোগে ফার্মাসিস্ট মামুন সাময়িক বরখাস্ত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ঔষধ চুরির গুরুতর অভিযোগে ফার্মাসিস্ট মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বেতন-ভাতা স্থগিত রেখে ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই সেখানে সরকারি ঔষধ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ চলে আসছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, “ঔষধ চুরির ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চলে আসছে। বিষয়গুলো নিয়ে বারবার জানানো হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা নানা উপায়ে বিষয়গুলো ম্যানেজ করে চলে এসব অনিয়ম বাণিজ্য ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. সুমি বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি ঔষধ চুরির একটি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের আংশিক সত্যতা মিলেছে। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ফার্মাসিস্ট মামুন হোসেন কে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বেতন-ভাতা স্থগিত রাখা হয়েছে।

তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর। কোনোভাবেই এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে রোগীরা অভিযোগ করছেন, অনেক সময় প্রয়োজনীয় ঔষধ না পেয়ে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন তারা। সাম্প্রতিক ঘটনার পর সেই অভিযোগগুলো আরও জোরালো হয়ে উঠেছে।

স্থানীয় সচেতন মহলের দাবি সরকারি স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল

বাকেরগঞ্জে ঔষধ চুরির অভিযোগে ফার্মাসিস্ট মামুন সাময়িক বরখাস্ত

Update Time : ০৩:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬