Dhaka ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার গুড়পুকুরের মেলায় কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, রাজস্ব পায়নি পৌরসভা নেছারাবাদে চুরির অভিযোগে যুবক আটক, আদালতে সোপর্দ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের কোলে শিশুর মতো সব ধর্মের মানুষ নিরাপদে আছে: প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মঞ্জুর সাতক্ষীরা সদর এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার তালা ও পাটকেলঘাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা সাতক্ষীরায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা কাউখালীতে সাড়ে ৬ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মায়ের কোলে শিশুর মতো সব ধর্মের মানুষ নিরাপদে আছে: প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মঞ্জুর

  • Reporter Name
  • Update Time : ১২:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি, রিয়াদ মাহমুদ সিকদার:

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহাম্মেদ সোহেল মঞ্জুর বলেছেন, “মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ, তেমনি এ সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করছে। আমরা ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করি না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ এ দেশে সমান অধিকার নিয়ে বসবাস করবে। সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার।”

সোমবার (১৯ অক্টোবর) রাতে পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাঁচতে পারে। প্রত্যেকে স্বাধীনভাবে ও নিরাপত্তার সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য বিএনপির নেতাকর্মীরা মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপে মন্দির কমিটির সদস্য ও উপস্থিত লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। পাশাপাশি জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের সুখে-দুঃখে বিএনপির নেতাকর্মীদের পাশে থাকতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাফিউল আজম দুলাল, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার গুড়পুকুরের মেলায় কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, রাজস্ব পায়নি পৌরসভা

মায়ের কোলে শিশুর মতো সব ধর্মের মানুষ নিরাপদে আছে: প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মঞ্জুর

Update Time : ১২:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬