সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বিভিন্ন অপরাধ দমনে করণীয় নির্ধারণে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমুল্লাহ পলাশ, বিএনপি নেতা আব্দুর রউফ, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম এবং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীনসহ অন্যরা।
সভায় সড়ক-মহাসড়কে শ্রমিকদের চাঁদাবাজি বন্ধ, সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা দমন, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জাকারিয়া হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং বাল্যবিবাহ বন্ধসহ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 



















