Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা নেছারাবাদে অস্বাস্থ্যকর আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা

বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চার বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০১:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ Time View

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ, প্যাকেটজাত খাদ্যে নিবন্ধনবিহীন বিপণনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ইসলামিয়া বেকারিকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা, বিনিময় বেকারিকে ১০ হাজার টাকা এবং ফ্রেন্ডস বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে প্যাকেটজাত খাদ্যপণ্যের প্রয়োজনীয় নিবন্ধন নেই। এছাড়া পণ্যের মোড়কে অগ্রিম উৎপাদনের তারিখ ব্যবহার, খাদ্য উৎপাদন ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়াল। এ সময় বরিশাল বিএসটিআই ফিল্ড অফিসার নিলয় দাস উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়াল বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে কোনো ধরনের অনিয়ম বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন মেনে নেওয়া হবে না।”

তিনি আরও জানান, জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের  

বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চার বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

Update Time : ০১:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬