Dhaka ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

নেছারাবাদে ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২২৭ Time View
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে (স্বরূপকাঠি) সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. সাব্বির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাব্বির হোসেন একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি নিজ বাড়িতে ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি সাব্বির হোসেন ঠিকাদারি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত ছিলেন। ইউনিয়নের বিভিন্ন মানুষকে হয়রানি করাসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি বাড়িতে ফিরে নানা ষড়যন্ত্রে জড়ানোর চেষ্টা করছিলেন বলেও অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাব্বির হোসেনের স্বজনরা। তাদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে সাব্বিরকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
সাব্বির হোসেন সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। তিনি সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘সাব্বির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পিরোজপুর আদালতে পাঠানো হবে।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

নেছারাবাদে ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক গ্রেপ্তার

Update Time : ০৫:৪৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬