Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান

কক্সবাজার প্রতিনিধি ;

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা এখন আর কোনো দাবি নয়, এটি সাংবাদিকদের ন্যায্য অধিকার। স্বাধীনতার ৫৫ বছর পরও এ বিষয়ে কার্যকর আইন না হওয়া দুঃখজনক।

বুধবার বিকেলে বান্দরবানের লামা উপজেলার কুমারীস্থ সার্ভ বাংলোয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার সাধারণ সভা, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং সাংবাদিকদের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আবু জাফর বলেন, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন নিয়ে একটি মহল অযথা বিতর্ক সৃষ্টি করে পুরো উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সাংবাদিকদের অধিকার ক্ষুণ্ন হতে পারে—এমন অজুহাতে তালিকা প্রণয়নের কাজ বাধাগ্রস্ত করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ইবনে আমিন ৩৭ সদস্যবিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন আবুল মনসুর মো. মহসিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইউসুফ বিন হোছাইন।

অনুষ্ঠানের শেষ পর্বে চকরিয়ায় কর্মরত ৪০ জন সাংবাদিকের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান

Update Time : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬