Dhaka ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনপিপির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন সেপ্টেম্বরে উদ্বোধন জুলাই শহীদ ও গুরুতর আহতদের আবাসন প্রকল্প,তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না— প্রতিমন্ত্রী ফেসবুক পোস্ট ঘিরে বানারীপাড়ায় বিতর্ক: ফোরকানের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধীজনের মতবিনিময় সভা, শেষে বৃক্ষরোপণ চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ কাউখালীতে মতুয়া আশ্রমের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সম্প্রীতি ও মানবসেবার আহ্বান সুবর্ণা ঠাকুরের সাতক্ষীরায় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি  গাছ বিক্রি !  ধর্মান্তরের আশ্বাসে প্রেম, বিয়ের প্রলোভনে ধ”র্ষ’ণের অভিযোগে বরিশালে যুবক গ্রেপ্তার নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল অদুদ তালুকদার 

এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ মোঃ নাসরুল্লাহ

কাউখালী প্রতিনিধি ;

পিরোজপুরের কাউখালী উপজেলার নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাসরুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি অর্জন করেছেন।

তার এমফিল গবেষণাকর্মটি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ১৩২তম একাডেমিক কাউন্সিল এবং ২৭২তম সিন্ডিকেট সভায় অনুমোদন লাভ করে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. অলী উল্যাহর তত্ত্বাবধানে তিনি এ গবেষণা সম্পন্ন করেন।

তার গবেষণার বিষয় ছিল— “আদর্শ যুবসমাজ গঠনে রাসূলুল্লাহ (সা.)-এর ভূমিকা (Role of Rasulullah (SM.) in Building Up the Ideal Youth Society)”।

এ বিষয়ে মোঃ নাসরুল্লাহ বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে যুবসমাজকে নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ করার উপায় নিয়ে আমি গবেষণা করেছি। গবেষণাটি সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, এই অর্জনের পেছনে আমার গবেষণা তত্ত্বাবধায়ক, শিক্ষকবৃন্দ, পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীদের অবদান রয়েছে। সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মোঃ নাসরুল্লাহর এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শিক্ষানুরাগীরা আনন্দ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, তিনি ঝালকাঠির প্রখ্যাত অলীয়ে কামেল মরহুম কায়েদ সাহেব হুজুর (রহ.)-এর বড় জামাতা মাওলানা মুজ্জাম্মিলুল হক রাজাপুরীর নাতি এবং কাউখালী উপজেলার নাঙ্গুলী দরবারের পীর মাওলানা আব্দুল মতিনের জ্যেষ্ঠ পুত্র।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এনপিপির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন

এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ মোঃ নাসরুল্লাহ

Update Time : ০৩:০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬