Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নাজিরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ২৫৩ Time View

প্রতিনিধি নাজিরপুর ;

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ৬ নম্বর নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের দুই ছেলে আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশু তাদের মায়ের সঙ্গে দুই দিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালেও তারা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের পুরাতন খালটি কয়েকদিন আগে সরকারি উদ্যোগে পুনরায় খনন করায় সেখানে পানির গভীরতা বেড়ে যায়।
স্থানীয়রা জানান, আগের দিন মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে দুই ভাই ওই খালের পাশে খেলাধুলা করেছিল। ধারণা করা হচ্ছে, বুধবার দুপুরে মায়ের অগোচরে তারা আবার সেখানে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের খালে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে একজন পানিতে পড়ে গেলে অপর ভাই তাকে উদ্ধার করতে গিয়ে দুজনই ডুবে যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. স্নিগ্ধা মিত্র জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

নাজিরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Update Time : ০২:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬