Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

স্ত্রীর অভিমান ভাঙাতে গিয়ে প্রাণ গেল স্বামীর, শ্যালকের আগুনে দগ্ধ হয়ে নিহত আরও এক নারী

  • Reporter Name
  • Update Time : ০২:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১৩২ Time View

সাউথ বেঙ্গল নিউজ 

ভারতের পাঞ্জাবের তারন তারান জেলায় অভিমান করে বাবার বাড়িতে চলে যাওয়া স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন এক যুবক। শ্বশুরবাড়িতে শ্যালকের দেওয়া আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। তাকে উদ্ধার করতে গিয়ে দগ্ধ হওয়া আরেক নারীও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতরা হলেন লাভপ্রীত সিং ও গুরজিৎ কৌর।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পারিবারিক কলহের জেরে লাভপ্রীতের স্ত্রী সন্দীপ কৌর বাবার বাড়িতে চলে যান। গত ১৩ জুন স্ত্রীকে বুঝিয়ে-সুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান লাভপ্রীত। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তার শ্যালক সাজান সিং ক্ষিপ্ত হয়ে লাভপ্রীতের শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাজান সিংয়ের ভাবি গুরজিৎ কৌর আগুনে দগ্ধ লাভপ্রীতকে রক্ষা করতে এগিয়ে এলে তিনিও আগুনে দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঘটনার অভিযুক্ত সাজান সিংও আংশিক দগ্ধ হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি আচমকা অপর এক ব্যক্তির শরীরে আগুন ধরিয়ে দিলে ভুক্তভোগী আগুন নেভানোর মরিয়া চেষ্টা করতে করতে দৌড়ে বেড়ান। তাকে বাঁচাতে এগিয়ে আসা গুরজিৎ কৌরও আগুনে দগ্ধ হন।

ভিডিওতে আরও দেখা যায়, কিছুক্ষণ পর আরেক ব্যক্তি গুরজিৎ কৌরকে উদ্ধারের চেষ্টা করছেন। তবে এরই মধ্যে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় লাভপ্রীত ও গুরজিৎ দুজনই আগুনে পুড়তে থাকা অবস্থায় আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাজান সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

স্ত্রীর অভিমান ভাঙাতে গিয়ে প্রাণ গেল স্বামীর, শ্যালকের আগুনে দগ্ধ হয়ে নিহত আরও এক নারী

Update Time : ০২:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬