Dhaka ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সৌদিতে শুক্রবার ঈদ, বাংলাদেশে শনিবার

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ২৪৩ Time View

সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক;

পবিত্র ঈদুল ফিতর উদযাপনকে কেন্দ্র করে চাঁদ দেখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরব। দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যবেক্ষণে তা দৃশ্যমান হয়নি। ফলে দেশটিতে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। সে অনুযায়ী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের শেষ দিন এবং পরদিন শুক্রবার উদযাপিত হবে ঈদ।

ইসলামি শরিয়াহ অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদের দিন নির্ধারণ করা হয়। চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করে ঈদ উদযাপন করা হয়ে থাকে।

এদিকে, ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ঈদের তারিখ একদিন এদিক-সেদিক হতে পারে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে একদিন পর ঈদ উদযাপিত হয়। সে হিসেবে বাংলাদেশে আগামী শনিবার ঈদ পালিত হবে। তবে চূড়ান্তভাবে দেশের সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই ঈদের তারিখ ঘোষণা করা হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সৌদিতে শুক্রবার ঈদ, বাংলাদেশে শনিবার

Update Time : ০৪:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬