Dhaka ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরূপকাঠি পাইলট মডেল স্কুলে আইসিটি অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত নেছারাবাদে ১৫ আগস্ট ঘিরে মশাল মিছিলের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা সাতক্ষীরা শহরে প্রতি ৪ জনে একজন জলবায়ু উদ্বাস্তু, সুরক্ষায় ৮ দফা দাবি আশাশুনির দুই ভূমি অফিস পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ভারতীয় কাঁচামরিচে সয়লাব ভোমরা বন্দর, কমেছে দাম কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান সন্তোষজনক নয় এসএসসি-দাখিল-ভোকেশনালের ফল, ভালো ফলের লক্ষ্যে কাউখালীতে পর্যালোচনা সভা কাউখালীতে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা, ছুরিকাঘাতে কনস্টেবল গুরুতর আহত সাপাহারে গাছ লাগিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নেছারাবাদে পৈতৃক জমি দখলের অভিযোগ, চাচাতো ভাইদের বিরুদ্ধে মামলা

সাপাহারে গাছ লাগিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৯ Time View

 সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সাপাহারে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগে রূপ দিতে উপজেলার করলডাঙ্গা কবরস্থানে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী, সাবেক আহ্বায়ক তছলিম উদ্দিন, অন্যতম সদস্য মাহফুজুল হক চৌধুরী (বাবু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত রেজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণকালে নেতৃবৃন্দ বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সম্মিলিতভাবে বৃক্ষরোপণ ও এর পরিচর্যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বরূপকাঠি পাইলট মডেল স্কুলে আইসিটি অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত

সাপাহারে গাছ লাগিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ০৫:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬