Dhaka ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ফাইটার মোরগ আটক বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদে মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক নিয়োগ সাতক্ষীরায় আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগ সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে নেটিজেনদের তীব্র নিন্দা সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মব ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাতক্ষীরায় জনবান্ধব পুলিশ গড়তে মোটিভেশন ও নৈতিক উন্নয়ন প্রশিক্ষণ সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবসে বর্ণাঢ্য র‌্যালি কাউখালীতে মাদক-চাঁদাবাজি-সন্ত্রাস প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা বলদিয়ার নেতৃত্বে নতুন সমীকরণ, চেয়ারম্যান পদে প্রস্তুত এনামুল হক রতন সাপাহারে ৩০ তরুণকে নিয়ে শুরু মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ। মাদকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন দ্রুত বাস্তবায়নের দাবি এনপিপি চেয়ারম্যানের

সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবসে বর্ণাঢ্য র‌্যালি

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতা রক্ষা।’

উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী মোসা. ফরিদা পারভিন, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. রফিকুল ইসলাম চৌধুরী (রেনু) এবং সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল চড়ে।

আলোচনা সভা শেষে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। বিভিন্ন রঙের ব্যানার-ফেস্টুন হাতে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট ঘুরে পুনরায় জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। এতে ফুটে ওঠে আদিবাসী সংস্কৃতির বৈচিত্র্য, ঐতিহ্য ও প্রাণের স্পন্দন।

আয়োজকেরা জানান, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার লক্ষ্যেই আন্তর্জাতিক আদিবাসী দিবসের এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোকলেছুর রহমান মুকুল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরীসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আদিবাসী সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

দিবসটির আয়োজন ঘিরে সাপাহারে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার পাশাপাশি সামাজিক সম্প্রীতির এক প্রাণবন্ত বার্তা উঠে আসে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ফাইটার মোরগ আটক

সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবসে বর্ণাঢ্য র‌্যালি

Update Time : ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬