Dhaka ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় সরকার বিরোধী মিছিলের প্রস্তুতিকালে ৪ যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ কাউখালিতে ক্লাস চলাচালীন ঘুরতে যাওয়া ৬ শিক্ষার্থীকে ক্লাসে ফিরালেন রুবেল কাউখালীতে ‘নতুন কুড়ি স্পোর্টস’ রেজিস্ট্রেশনে জেলার শীর্ষে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে ব্যাপক সাড়া কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান মাদক ব্যবসা, চুরি ও ছিনতাই থেকে মুক্তি পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আংশিক অনুমোদন টিআর প্রকল্পের পুল নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, ১৫ দিনেই উঠ যাচ্ছে ঢালাই দর্শকের উপচে পড়া উপস্থিতিতে পর্দা উঠল সাতক্ষীরা জেলা প্রশাসক ফুটবল কাপ টুর্নামেন্ট

সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ

সাতক্ষীরা প্রতিনিধি ;

বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত ‘সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিক’-এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার দুপুর ৩টায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে অনুমোদনবিহীনভাবে ক্লিনিক পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, কোনো ধরনের বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়াই ক্লিনিকটি চালানো হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. আক্কাস হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়, অনাদায়ে ২ মাসের কারাদন্ডের নির্দেশ প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

জনস্বার্থে অননুমোদিত ও অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসন ও র‌্যাবের এমন যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সরকার বিরোধী মিছিলের প্রস্তুতিকালে ৪ যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার

সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ

Update Time : ০৫:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬