Dhaka ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের চাকরি না পেয়ে ‘ক্ষোভ’, পদত্যাগের ঘোষণা ছাত্রদলের দুই নেতার সাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন রামপালে ৫২ পরিবারের শিশু পুনরায় বিদ্যালয়মুখী বানারীপাড়ার উদয়কাঠীতে পৈতৃক জমি দখলের অভিযোগ, অসহায় পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর’ হুমকি নেছারাবাদে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডায় নিষেধাজ্ঞা, সন্ধ্যার পর কোচিংও বন্ধ সাতক্ষীরা জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার পেলেন সাতক্ষীরার বন কর্মকর্তা মারুফ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গাছের চারার বদলে ডাল রোপন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত কাউখালীতে ১৮ কৃতি শিক্ষার্থী পেলেন ক্রেস্ট ও সনদ মেধাবী শিক্ষার্থী রাফি বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেল, ভবিষ্যতে হতে চান চিকিৎসক

সাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি ;

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পর্যায়ে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সজেকা খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সাতক্ষীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সভ্যতার সূচনা থেকেই এসেছে এই দুর্নীতি। দুর্নীতির মূল কারণ হচ্ছে মানুষের মাঝে লোভের বিস্তার। মানুষ যখন লোভের বশবর্তী হয় তখনই দুর্নীতিতে জড়িয়ে পড়ে। যখন নৈতিকতার বিকাশ ঘটবে তখন চিন্তারও বিকাশ ঘটবে । সেসময় আমরা দুর্নীতি থেকে দূরে অবস্থান করতে পারব।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, এনডিসি নাফিউল ইসলাম ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ আবুল হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মোঃ অলিউর রহমান, সহকারী অধ্যাপক শাহেদ মোস্তফা চৌধুরী ও প্রভাষক ওমর ফারুক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্কের বিষয় ছিল দুর্নীতি বিরোধী পদক্ষেপ সরকারের দায়বদ্ধতাই বেশি। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও বাকাল মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কের পক্ষে অংশ নেয় বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষে অংশ নেয় বাকাল মাধ্যমিক বিদ্যালয়। মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান। সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা, জিএম নাজমুল আরিফ, মোঃ শহিদুর রহমান, এডভোকেট মুহা: মুনির উদ্দীন, মোঃ নাজমুল হক, অধ্যাপক আব্দুল ওহাব আজাদ প্রমুখ।

বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে। এসময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের চাকরি না পেয়ে ‘ক্ষোভ’, পদত্যাগের ঘোষণা ছাত্রদলের দুই নেতার

সাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন

Update Time : ০৫:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬