Dhaka ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

সন্তোষজনক নয় এসএসসি-দাখিল-ভোকেশনালের ফল, ভালো ফলের লক্ষ্যে কাউখালীতে পর্যালোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫০ Time View

কাউখালী প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬-এর ফলাফল পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্তোষজনক ফল না হওয়ায় আগামী শিক্ষাবর্ষে ফলাফল উন্নয়নে করণীয় নির্ধারণ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা চিহ্নিত করতে এ সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।

সভায় রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তানভির আহমেদ, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুর রহমান মিজান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মিজানুর রহমান, মাদ্রাসা সুপার মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা দেলোয়ার হোসেন, কারিগরি শাখার অধ্যক্ষ হারুন অর রশিদ, ক্রীড়া শিক্ষক বাবুল ঘোষ, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানভিত্তিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি ফলাফল প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানোর কারণ এবং আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ফলাফল কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় অভিভাবকদের পর্যাপ্ত সম্পৃক্ততা ও সমন্বয়ের ঘাটতি, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে শিক্ষার পরিবেশ কিছুটা ব্যাহত হচ্ছে। বিশেষ করে মাদ্রাসা পর্যায়ে বাল্যবিবাহের কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনা বাধাগ্রস্ত হচ্ছে।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থা, শিক্ষকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের একার পক্ষে ভালো ফল নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কোথায় দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করে আগামী শিক্ষাবর্ষ থেকেই পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠানের ফলাফল প্রত্যাশিত পর্যায়ে হয়নি, সেসব প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ করে ঘাটতিগুলো চিহ্নিত করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধেও সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান বলেন, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানভিত্তিকভাবে পর্যালোচনা করা হচ্ছে। যেসব বিষয়ে শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে, সেগুলো চিহ্নিত করে আগামী শিক্ষাবর্ষে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি নজর বাড়াতে হবে। নিয়মিত ক্লাস, দুর্বল শিক্ষার্থীদের আলাদা পরিচর্যা এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ফলাফল আরও ভালো করা সম্ভব।

সভায় আগামী শিক্ষাবর্ষে কাউখালীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল উন্নত করতে শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

সন্তোষজনক নয় এসএসসি-দাখিল-ভোকেশনালের ফল, ভালো ফলের লক্ষ্যে কাউখালীতে পর্যালোচনা সভা

Update Time : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬