Dhaka ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান পিরোজপুরে জেলা পর্যায়ের পরামর্শ সভা

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৪২ Time View
পিরোজপুর প্রতিনিধি:
সুন্দরবনকে প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের আহ্বান জানিয়ে পিরোজপুরে জেলা পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রূপান্তরের উদ্যোগে এবং জার্মান সরকারের (BMZ) ও হেলভেটাস জার্মানির সহায়তায় আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এছাড়া রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল হাই মল্লিক, পরিবেশ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, বাগেরহাটের সহকারী বন সংরক্ষক সুপ্রিয়া হুই, হেলভেটাস বাংলাদেশের হেড অব প্রোগ্রাম শরিয়ার মান্নান, রিসাইকেল জারের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার মো. মনোয়ারুল ইসলাম, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী শুভাশিস ভট্টাচার্য এবং প্রকল্প কর্মকর্তা শাহেদা বানু সোনিয়া।
বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার সুন্দরবনের জীববৈচিত্র্য, নদ-নদী ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ কারণে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় সুন্দরবনসংলগ্ন পাঁচ জেলার ১৭টি উপজেলায় ৫৩০ জন তরুণকে নিয়ে ১৭টি যুব ফোরাম গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে ৩০০টিরও বেশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন এবং এক লাখ ৭০ হাজার পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে। সভায় পরিবেশ সুরক্ষায় যুব নেতৃত্বের আরও সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান পিরোজপুরে জেলা পর্যায়ের পরামর্শ সভা

Update Time : ০৮:০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬