
বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি ;
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজী বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার নিয়ামতি বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সোহেল ফরাজী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নিয়ামতি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের চলাচলসংক্রান্ত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়াচ্ছে। এসব প্রচারের মাধ্যমে সোহেল ফরাজীর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাস্তবায়িত ও চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, এসব বিষয়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্থাপনা, সড়ক ও জনসাধারণের সুবিধাসংক্রান্ত বিষয় নিয়েও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।
বক্তব্যে আরও বলা হয়, অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষের স্বার্থসিদ্ধির চেষ্টা না করে প্রকৃত তথ্য যাচাই করে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সোহেল ফরাজীর বিরুদ্ধে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে; তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে তথ্যভিত্তিক প্রমাণ ছাড়া অপপ্রচার চালানো উচিত নয়। তারা প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে নিয়ামতি ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এইচ এম কামাল, বাকেরগঞ্জ 
























