Dhaka ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৫:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৪৬ Time View

কাউখালী প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবেশ রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদারের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক নেতাকর্মী উপজেলা পরিষদ চত্বর ও বিভিন্ন সড়কের পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। পরে উপজেলার বিভিন্ন স্থানে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, সাবেক সহ-সভাপতি শাহ-ইমরান ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ও গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা মাওলানা হোসেন মঈন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-মাহমুদ সুমনসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ০৫:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬