Dhaka ১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

কাউখালী প্রতিনিধি ;

পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছ চাষ ও মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা মৎস্য উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মৎস্যজীবী দলের সভাপতি এনায়েত হোসেন মন্টু, ক্ষুদ্র মৎস্য সমিতির নেতা সাইদুল ইসলাম, মৎস্য চাষী আব্দুল জলিল প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “মৎস্য চাষ শুধু একটি পেশা নয়, এটি আমাদের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ একটি অংশ। যারা নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে মাছ চাষে সফলতা অর্জন করছেন, তাদের এই সম্মাননা অন্য উদ্যোক্তাদেরও উৎসাহিত করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, “কাউখালীতে মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ প্রদান এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় এনে মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি।
পরে মাছ চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত তিন জন সেরা মৎস্য উদ্যোক্তা মীর জিয়া, মাওলাদ হোসেন ও শাকিল হোসেনের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানসহ অতিথিরা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

Update Time : ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬