Dhaka ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে মহিলা পরিষদের সচেতনতা সভা, অভিভাবকদের শপথ গ্রহণ

  • Reporter Name
  • Update Time : ০৩:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৯ Time View

কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ের ঝুঁকি ও ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে আলোচনা সভা ও অভিভাবকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহিদা হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সহসাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সহসভাপতি জাহানারা হাবিব, নারী নেত্রী সবিতা ঘোষ, মৌমিতা সাহা, মাহফুজা খাতুন ও ছায়া সমাদ্দার। এ ছাড়া শিক্ষার্থীদের অভিভাবক নাজমা খানম, সাবিনা আক্তার ও নাজমুন নাহার বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা বাল্যবিয়ের শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতিকর দিক তুলে ধরে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি। কন্যাশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে উপস্থিত ছাত্রীদের অভিভাবকরা তাঁদের সন্তানদের বাল্যবিয়ে না দেওয়ার এবং উপযুক্ত বয়স পর্যন্ত পড়াশোনা চালিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পর বিবাহ দেওয়ার অঙ্গীকার করেন। এ সময় তাঁরা বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার শপথ নেন।

সভাপতির বক্তব্যে সুনন্দা সমাদ্দার বলেন, “বাল্যবিয়ে কেবল একটি কন্যাসন্তানের শারীরিক ও মানসিক বিকাশকেই বাধাগ্রস্ত করে না, বরং পুরো পরিবারের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সমাজে কন্যাসন্তানদের সুরক্ষা ও স্বাবলম্বী করে গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আজ উপস্থিত অভিভাবকরা যেভাবে তাঁদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং উপযুক্ত বয়সে বিবাহ দেওয়ার শপথ নিয়েছেন, তা আমাদের আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে নেবে। কাউখালীকে বাল্যবিয়েমুক্ত রাখতে মহিলা পরিষদ ভবিষ্যতেও মাঠপর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে মহিলা পরিষদের সচেতনতা সভা, অভিভাবকদের শপথ গ্রহণ

Update Time : ০৩:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬