Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

ইউটিউব দেখে গাঁজা চাষ করেন, ফরিদগঞ্জের বেল্লাল

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১০৬ Time View

প্রতিনিধি,চাঁদপুর;

চাঁদপুরের ফরিদগঞ্জে ইউটিউবের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নিজ জমিতে গাঁজা চাষের অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন। আটক বিল্লাল উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মোখলেছুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিল্লালের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার নিজস্ব জমি থেকে চাষ করা অন্তত ২৫টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে মাদক উৎপাদনের অভিযোগে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশ হেফাজতে বিল্লাল সাংবাদিকদের জানান, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে তিনি গাঁজা চাষে আগ্রহী হয়ে ওঠেন এবং নিজের অল্প জায়গায় পরীক্ষামূলকভাবে গাছগুলো রোপণ করেন। ঘটনার জন্য অনুশোচনা প্রকাশ করে তিনি বলেন, “ভুল করেছি, না বুঝেই এ কাজে জড়িয়ে পড়েছি।”

এদিকে, ওসি মো. হেলাল উদ্দিন জানান, উদ্ধার করা গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে এবং বিল্লালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

ইউটিউব দেখে গাঁজা চাষ করেন, ফরিদগঞ্জের বেল্লাল

Update Time : ০৬:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬