Dhaka ১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সপ্তা না পেরুতেই আবারো মঠবাড়িয়ায় জোড়া খুন ঈদ উপলক্ষে প্রান্তিক যুব সংঘের মেহেদি উৎসব কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়ার অবদান অসামান্য’— নেছারাবাদে প্রতিমন্ত্রী সোহেল মনজুর নেছারাবাদের পশ্চিম পাড়ে পৃথক ‘স্বরূপকাঠী উপজেলা’ বাস্তবায়নের দাবি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে এনপিপি চেয়ারম্যান ও মহাসচিবের শুভেচ্ছা নেছারাবাদে ঝড়ে গাছের চাপায় গৃহবধূর মৃত্যু ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো: বশির উদ্দিন জামায়াতের সহ- সেক্রেটারি নেছারাবাদে নুরুল ইসলাম মনজুরের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, আজ আদালতে তোলা হবে

  • Reporter Name
  • Update Time : ০৬:১৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১৫০ Time View

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকার আদালতে তোলা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার যেকোনো একটিতে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। তার অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা-কল্পনা চললেও অবশেষে ভোররাতে তাকে আটক করতে সক্ষম হয় ডিবি।

ডিবি জানিয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত মামলা রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) হত্যা মামলা। ২০২৪ সালের ২৭ আগস্ট নিহতের স্ত্রী দিলরুবা আক্তার রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, সিটি বাজার এলাকায় সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে মুসলিম উদ্দিন নিহত হন। পরবর্তীতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অভিযোগও ওঠে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই মামলাসহ ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে টানা চার মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করা শিরীন শারমিন চৌধুরী গত ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন।
এদিকে, তাকে আদালতে তোলাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক এই শীর্ষ সাংবিধানিক পদধারীর গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া নিয়ে ব্যাপক গুরুত্বের সঙ্গে নজর রাখা হচ্ছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সপ্তা না পেরুতেই আবারো মঠবাড়িয়ায় জোড়া খুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, আজ আদালতে তোলা হবে

Update Time : ০৬:১৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬