Dhaka ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরূপকাঠি পাইলট মডেল স্কুলে আইসিটি অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত নেছারাবাদে ১৫ আগস্ট ঘিরে মশাল মিছিলের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা সাতক্ষীরা শহরে প্রতি ৪ জনে একজন জলবায়ু উদ্বাস্তু, সুরক্ষায় ৮ দফা দাবি আশাশুনির দুই ভূমি অফিস পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ভারতীয় কাঁচামরিচে সয়লাব ভোমরা বন্দর, কমেছে দাম কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান সন্তোষজনক নয় এসএসসি-দাখিল-ভোকেশনালের ফল, ভালো ফলের লক্ষ্যে কাউখালীতে পর্যালোচনা সভা কাউখালীতে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা, ছুরিকাঘাতে কনস্টেবল গুরুতর আহত সাপাহারে গাছ লাগিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নেছারাবাদে পৈতৃক জমি দখলের অভিযোগ, চাচাতো ভাইদের বিরুদ্ধে মামলা

নেছারাবাদে পৈতৃক জমি দখলের অভিযোগ, চাচাতো ভাইদের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৪৭ Time View

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে পৈতৃক জমির মালিকানা ও দখল নিয়ে চাচাতো ভাইদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আল আমিন নামে এক ব্যক্তি। উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মেসন্ডা গ্রামে এ ঘটনা ঘটেছে। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আল আমিনের অভিযোগ, মেসন্ডা গ্রামে তাদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি রয়েছে। তার চাচাতো ভাই জাহাঙ্গীর কবির ও আলমগীর কবির ওই জমি নিজেদের নামে বিএস রেকর্ড করে নিয়েছেন। স্থানীয়ভাবে একাধিকবার বিরোধ মীমাংসার চেষ্টা হলেও সমাধান না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ চলছে। স্থানীয়দের ভাষ্য, জমিটি বার্ষিক নগদ খাজনার ভিত্তিতে বর্গা দেওয়া হয়েছে।

আল আমিন বলেন, “আমাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক নিজেদের নামে রেকর্ড করা হয়েছে। এ নিয়ে আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করা হয়েছে। এরপরও আদালতের বিষয়টি উপেক্ষা করে জমিতে চাষাবাদ করা হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করে আলমগীর কবির বলেন, “জমিটি আমাদের মায়ের নামে এবং বিএস রেকর্ডীয় সম্পত্তি। আমরা দীর্ঘদিন বাড়িতে না থাকায় নগদ খাজনার ভিত্তিতে চাষাবাদের জন্য জমি দেওয়া হয়েছে। আল আমিন মালিকানা দাবি করলেও এ বিষয়ে কোনো দলিল দেখাতে পারেননি।

নেছারাবাদ থানার এএসআই মো. জিকুর উল্লাহ বলেন, “আদালতের আদেশ অনুযায়ী বিরোধপূর্ণ জমিতে ১৪৪/১৪৫ ধারায় নোটিশ জারি করা হয়েছে। আদালতের আদেশ অমান্য করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির মধ্যে আদালতের আদেশ ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বিরোধের নিষ্পত্তি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বরূপকাঠি পাইলট মডেল স্কুলে আইসিটি অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত

নেছারাবাদে পৈতৃক জমি দখলের অভিযোগ, চাচাতো ভাইদের বিরুদ্ধে মামলা

Update Time : ০১:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬