Dhaka ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সাঁথিয়ায় জামায়াত নেতার বাড়িতে মিলল মিনি পেট্রোল পাম্প-৫০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০২:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৩০৪ Time View

সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক;

পাবনার সাঁথিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে জামায়াত নেতার বাসা বাড়িতে মিলল মিনি পেট্রোল পাম্প। তেল মজুদ রেখে বেশি দামে বিক্রির অপরাধে মঙ্গলবার (১০মার্চ) উপজেলার ধুলাউড়ি নতুন পাড়ার আলাউদ্দিন আলী নামের এক ব্যবসায়িকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং উদ্ধারকৃত তেল ১০০ টাকা লিটার ধরে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় জানতে পারে উপজেলার ধুলাউড়ি বাজারের তেল ব্যবসায়ী আলাউদ্দিন আলী জ্বালানি তেল ডিজেল তার বাড়িতে মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করে আসছেন। এ সংবাদে ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনা র্যাব সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করেন এবং ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উল্লেখ্য মোঃ আলাউদ্দিন তেল (মজুতদার) ধুলাউড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই ব্যবসায়ি জ্বলানি তেল ডিজেল তার বাড়িতে মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করে আসছেন। এ খবরে অভিযান চালিয়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাঁথিয়ায় জামায়াত নেতার বাড়িতে মিলল মিনি পেট্রোল পাম্প-৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ০২:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬