Dhaka ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

দুদকের জালে সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, স্ত্রী-ছেলেসহ ৩টি মামলা

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫৬৭ Time View

সাউথ বেঙ্গল নিউজ ;

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম ও ছেলে শাম্মাম জুনাইদ ইফতির বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ মার্চ) দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন ও মো. মনিরুল ইসলাম জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

দুদকের তথ্যমতে, মহিউদ্দিন মহারাজের নামে প্রায় ৫১ কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে। এছাড়া দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের মাধ্যমে প্রায় ৫৯ কোটি টাকা ব্যাংকে জমা রেখে তা বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

এজাহারে বলা হয়,অবৈধ সম্পদ আড়াল করতে মহিউদ্দিন তার স্ত্রী ও ছেলেকে ব্যবসায়ী হিসেবে দেখানোর চেষ্টা করেন। উম্মে কুলসুমের নামে প্রায় ৬ কোটি ৯৮ লাখ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। অন্যদিকে ছাত্র থাকা অবস্থায় ইফতির নামে প্রায় ৩ কোটি ৪৬ লাখ টাকার সম্পদের তথ্য মিলেছে, যার বড় অংশই অবৈধ বলে অভিযোগ দুদকের।

এর আগে আদালতের নির্দেশে মহিউদ্দিন, তার স্ত্রী ও ছেলের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করা হয়েছে। উল্লেখ্য, এলজিইডির উন্নয়ন প্রকল্পের টেন্ডারের মাধ্যমে প্রায় এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগেও আগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

দুদকের জালে সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, স্ত্রী-ছেলেসহ ৩টি মামলা

Update Time : ০৩:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬