Dhaka ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা  তালায় দুই বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, রসিদ ছাড়াই আদায়ের দাবি রামপালে ‘নিরাপদ অনলাইন, সুরক্ষিত শৈশব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে বিএনপি নেতার কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় মলদ্বারে স্বর্ণের পেস্ট, ভারতীয় নাগরিক আটক পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ

সাতক্ষীরায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক

  • Reporter Name
  • Update Time : ০৩:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১৭ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শনিবার (৩১ অক্টোবর) সকালে গোবিন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রফিকুল ইসলাম (৫৫) ওই গ্রামের আনিসুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশী ওই শিশুকে কৌশলে একটি কুলবাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, সেখানে শিশুটির মুখ বেঁধে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় অভিযুক্তের স্ত্রী বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে গ্রামবাসী অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা 

সাতক্ষীরায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক

Update Time : ০৩:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬