Dhaka ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেছারাবাদে বিধবা নারীকে টাকা দিয়ে অনৈতিক প্রস্তাব কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নেছারাবাদে বিধবা নারীকে টাকা দিয়ে অনৈতিক প্রস্তাব

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৪ Time View
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে এক বিধবা নারীকে ১০০ টাকা দিয়ে রাতে বাড়ির পেছনের দরজা খোলা রাখার কথা বলার অভিযোগ উঠেছে কালাম মাতুব্বর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ ঘটনায় নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
ভুক্তভোগী নারীর অভিযোগ, স্বামীহারা এই নারী দুই সন্তানকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। বুধবার প্রতিবেশী এক নারীর সঙ্গে ন্যায্যমূল্যে চালের পরিষদে যায়। পরে  ফেরার পথে বিন্না বাজারে  সন্তানদের জন্য এক কেজি ড্রাগন ফল কেনেন। এ সময় বাজারে জাম্বুরা বিক্রি করছিলেন কালাম মাতুব্বর। তাঁকে দেখে ড্রাগন ফল নিয়ে মন্তব্য করেন ওই ব্যক্তি।
ওই নারীর দাবি, বাড়িতে ফিরে রান্নার কাজে ব্যস্ত থাকার সময় কালাম মাতুব্বর তাঁর ঘরে ঢুকে কথা বলার জন্য ডাকেন। পরে তাঁর হাতে ১০০ টাকা গুঁজে দিয়ে রাতে ১২টার দিকে আসবেন এবং বাড়ির পেছনের দরজা খোলা রাখতে বলেন। কেন রাতে আসবেন এমন প্রশ্ন করলে মাতুব্বর ইঙ্গিতপূর্ণ জবাব দেন বলেও অভিযোগ করেন ওই নারী।
ভুক্তভোগী নারী সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এ-সংক্রান্ত তথ্য সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে কালাম মাতুব্বর বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি গ্রামে বিভিন্ন সালিশে অংশ নিই। ওই নারীর আগের একটি ঘটনার সালিশ করেছিলাম। সেই ক্ষোভ থেকে হয়তো তিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ করছেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কিংবা আনুষ্ঠানিক তদন্তের তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নেছারাবাদে বিধবা নারীকে টাকা দিয়ে অনৈতিক প্রস্তাব

Update Time : ০৩:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬